1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোনামসজিদ সীমান্তে ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ আটক - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

সোনামসজিদ সীমান্তে ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ সুলতানা বেগমকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদস্যরা তাঁকে আটক করেন। আটক সুলতানা বেগম (৩৫) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সেহালা কলোনি এলাকার মো. জুলমত আলীর মেয়ে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। আটকের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

তবে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত তথ্য এবং আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি