1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে মাদক ও চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার - Stbanglatv.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

চন্দনাইশে মাদক ও চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

আবিদুর রহমান বাবুল স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে মাদক ও চুরি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা ও ধোপাছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২টা ৫ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চন্দনাইশের পশ্চিম ধোপাছড়ি পরান জুড়ানী এলাকার লোকমান (৪৫) এবং হাশিমপুরের বহল্ল্যাহ পাড়া এলাকার মো. নাছির (৪০)। লোকমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং নাছিরের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮০ ধারায় চুরির মামলা রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি