1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইয়াবাসহ জনতার হাতে নারী আটক, স্বামীসহ পলাতক - Stbanglatv.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

ইয়াবাসহ জনতার হাতে নারী আটক, স্বামীসহ পলাতক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

 

মনির খান, নড়াইল জেলা প্রতিনিধি।

 

নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের বেপারীপাড়ার মৃত্যু চুক্কু খানের মেয়ে মাদক ব্যবসায়ী পপি বেগম। পপি বেগম বর্তমানে বাসা ভাড়া নিয়ে থাকেন লক্ষ্মীপাশা আল মার্কা জুল জামে মসজিদের দক্ষিণ পাশের একটি বাড়িতে।

 

এ সময় তার কাছ থেকে পাঁচ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পপি বেগম গোপিনাথপুর গ্রামের বেপারীপাড়ার মৃত চুক্কু খানের মেয়ে। তার প্রথম বিয়ে হয় কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের সৌদি প্রবাসী রুহুলের সঙ্গে। ওই সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে বলে জানা গেছে।

পরবর্তীতে পপি গোপিনাথপুর গ্রামের বুলুর দোকানের সামনে রহমানদের বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয়দের অভিযোগ, সেখানে থাকা অবস্থায় তিনি ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের এক ব্যক্তির সঙ্গে পুনরায় বিয়ে করেন। ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

স্থানীয়দের আরও অভিযোগ, গোপিনাথপুরের ভাড়া বাসা ছেড়ে পপি ও তার স্বামী লক্ষ্মীপাশা মারকাযুল জামে মসজিদের দক্ষিণ পাশে একটি বাসা ভাড়া নেন। সেখানে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যার পর একজন ক্রেতার কাছে পাঁচ পিচ ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় পপি বেগম ও ওই ক্রেতাকে স্থানীয় জনতা আটক করে বলে জানা গেছে। পরে বিশেষ রফাদফার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয়দের দাবি।

এ ঘটনায় ওই সময় ধারণ করা একটি ভিডিও সাংবাদিকদের কাছে এসেছে বলে জানা গেছে। ভিডিওটির সত্যতা ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে ঘটনার পর পপি বেগম ও তার স্বামী বাসায় তালা দিয়ে পালিয়ে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাটি সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য এবং ইয়াবা উদ্ধারের বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পপি বেগম ও তার স্বামীর বক্তব্যও পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি