1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফিলিং স্টেশন থেকে ৬দিনে ৫০হাজার লিটার পেট্রোল উধাও : উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ,আজিজুল হক বহিষ্কার  - Stbanglatv.com
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

ফিলিং স্টেশন থেকে ৬দিনে ৫০হাজার লিটার পেট্রোল উধাও : উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ,আজিজুল হক বহিষ্কার 

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View

 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হকের মালিকানাধীন মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন থেকে গত ৬দিনে ৫০হাজার লিটার পেট্টোল তেল গায়েব। মঙ্গলবার (৭ এপ্রিল/২৬) ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনি’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ তথ্য বেড়িয়ে আসে। এ ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত (৩০) কে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের মো. উসমান গণির পুত্র।

এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের কর্মকর্তা মো. আফসারুল ইসলাম (২৭) বাদী হয়ে গৌরীপুর থানার মামলা দায়ের করেন। মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান। তিনি জানান, বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ এর ২৫/২৫ ডি ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ ঘটনায় বুধবার (৮ এপ্রিল /২০২৬) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তাকে দলীয় সমস্ত পদ থেকে বহিষ্কার করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক জানান, ভ্রাম্যমান আদালতে তার ম্যানেজার সঠিক তথ্য উপস্থাপন করতে পারে নাই। কয়েকদিন হয়েছে মাত্র তার নিয়োগ হয়েছে। তিনি যে পরিমান তেল পেয়েছেন, তার সবটুকুই বিক্রি করেছেন।

মামলা সূত্রে জানা যায়, মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন এ মাসের ১,২ ও ৩ তারিখ ১৩হাজার ৫শ লিটার করে ৪০হাজার ৫শ লিটার পেট্রোল, ৬ ও ৭ এপ্রিল ৯হাজার লিটার করে ১৮হাজার লিটার পেট্টোল বরাদ্দ পায়। জ¦ালানি সংকটকালীন পরিস্থিতি মোকাবেলায় জ¦ালানির নিরীক্ষা অভিযান মঙ্গলবার পরিচালনা করা হয়। কিশোরগঞ্জের ভৈরব বাজার ডিপো থেকে সর্বমোট ৫৮হাজার ৫শ লিটার পেট্টোল বরাদ্দ পায়। গ্রেফতারকৃত ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত ভ্রাম্যমান আদালতকে নিশ্চিত করে এ মাসে এ পর্যন্ত ৯হাজার লিটার পেট্টোল বিতরণ করা হয়েছে। এরপ্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত নিশ্চিত হয় যে ফিলিং স্টেশনটি অসৎভাবে তেল ব্যবসা বা অবৈধ মজুদের সাথে জড়িত রয়েছে। এছাড়াও ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত জনতা, দোকানী, মোটর সাইকেল ব্যবহারকারী বাইকাররা জানান, এ মাসে মের্সাস সোয়াদ ফিলিং স্টেশনে মাত্র ১দিন পেট্টোল বিতরণ করা হয়েছে।

তৈল বিতরণে নিয়োজিত তদারকির কর্মকর্তার প্রতিনিধি উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এ মাসে ৩এপ্রিল আমাকে অবগত করা হয় পেট্টোল বরাদ্দ পেয়েছে, যা ৪ এপ্রিল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি