1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার - Stbanglatv.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

 

মোঃ হামিদুল ইসলাম ,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

 

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো. খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা এসসিপির যুগ্ম আহবায়ক ও শৃঙ্খলা কমিটির প্রধান রাশিদুজ্জামান তাওহীদ।

 

এর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

কুড়িগ্রাম জেলা এনসিপি শাখার দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ বাঁধনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খলিলুর রহমানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। একই দিন থেকে এ বহিষ্কারাদেশ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

 

এছাড়াও এনসিপি এবং দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের  খলিলুর রহমানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু বলেন, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা নেতৃবৃন্দকে অবগত করা হয়েছিল। অভিযোগের সত্য প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি