1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প - Stbanglatv.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

 

 

মোঃ হামিদুল ইসলাম  কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

 

চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে দিনব্যাপী বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ক্যাম্পের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর গফুর এবং গুড নেইবারস বাংলাদেশের জেলা ম্যানেজার রোমিও রতন গোমেজসহ স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা।

 

 

বক্তারা বলেন, নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষ নানা কারণে নিয়মিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। তাই এসব এলাকায় আরও বেশি সংখ্যক বিশেষ মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এ সময় বিভিন্ন রোগ-ব্যাধি প্রতিরোধ ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

 

 

সেবা নিতে আসা আছিমন বেওয়া বলেন, আমার চর্মরোগ ছিল। আজ বড় ডাক্তার দেখিয়ে ওষুধ পেলাম। মাঝে মাঝে যদি আমাদের এলাকায় এমন ডাক্তার আসতেন, তাহলে খুব উপকার হতো।

 

 

আয়োজকরা জানান, দিনব্যাপী ক্যাম্পে ১৪০ জন রোগীকে নামমাত্র মূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি ৪০০ জনের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া গুড নেইবারস বাংলাদেশের চলমান কর্মসূচির আওতায় চরাঞ্চলের ১ হাজার ৪৯১ জন শিশুকে প্রতি ৩ থেকে ৪ মাস অন্তর শিক্ষা উপকরণ, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সহায়তা প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি