1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লালমনিরহাটে যৌথ ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানাঃ - Stbanglatv.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

লালমনিরহাটে যৌথ ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানাঃ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩), রংপুর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলার মোস্তফী বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধ উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ভাই-ভাই বেকারীকে ৫ হাজার টাকা, অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে সোহেল ফার্টিলাইজারকে ৫ হাজার টাকা এবং পণ্যের মোড়ক ব্যবহার না করায় জনতা বীজ ফাউন্ডেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসআরবি-১৩, রংপুরের সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ সাদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসআরবি জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক, অবৈধ অস্ত্র, চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বাজার সিন্ডিকেট ভাঙা এবং খাদ্যে ভেজাল প্রতিরোধেও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি