
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি হিসেবে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি।
রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি নেওয়া হয়। বিএনপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। আর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তবে বিএনপির সংগ্রহ করা দুটি মনোনয়নপত্রে কাদের প্রার্থী করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
Leave a Reply