1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ - Stbanglatv.com
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২১ Time View

 

অনলাইন ডেস্ক

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের বৈঠক শেষে অলি আহমদের নাম ঘোষণা করা হয়। এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ১১টি দল আলোচনার মাধ্যমে সর্বসম্মতভাবে তাকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে গিয়ে অলি আহমদকে প্রার্থী করা হয়েছে। একই সঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সাংবিধানিক সংকট তৈরি হওয়ার অভিযোগও করেন তিনি।

রাষ্ট্রপতি প্রার্থী মনোনীত হওয়ার পর অলি আহমদ ১১ দলীয় জোটের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচিত হলে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন। দেশের সঙ্গে কিংবা জনগণের সঙ্গে কোনো ধরনের বেইমানি করবেন না বলেও অঙ্গীকার করেন তিনি।

এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের অধিবেশন কক্ষে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ থাকবে।

এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি