1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ জাল টাকা ও তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ - Stbanglatv.com
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ জাল টাকা ও তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি জাল টাকা ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। এ ঘটনায় জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের আগেই চক্রটির মূলহোতা হিসেবে পরিচিত ‘খান সাহেব’ পালিয়ে গেছে বলে জানিয়েছে র‌্যাব।
শনিবার (৮ আগস্ট) রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লার একটি ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় এ অভিযান চালানো হয়। র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে জাল টাকা ছাপানোর তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে তৌসিকুল ইসলাম তোসিফ (৩০) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মন্দিখোর গ্রামের সাইদুর রহমানের ছেলে শামীম আলীকে (৩২) আটক করা হয়। র‌্যাব আরও জানায়, অভিযানের সময় চক্রটির মূলহোতা ‘খান সাহেবকে’ আটক করতে বাড়িটিতে তল্লাশি চালানো হয়। তবে তাকে সেখানে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, র‌্যাবের অভিযান সম্পর্কে আগাম তথ্য পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অভিযানে জাল টাকার ৫০০ টাকার ২৩টি এবং ২০০ টাকার দুটি বান্ডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া জাল টাকা তৈরিতে ব্যবহৃত দুই রিম বিদেশি জাল সুতা, টাকা ছাপানোর ১৮টি ফরম, এক বস্তা কাগজ, কেমিক্যাল ভর্তি একটি ড্রাম, একটি ল্যাপটপ, হিটার, সিপিইউ, পাঁচটি রাবার, পাঁচ কৌটা রং, দুটি প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি ইফতেখার হোসেন মাহমুদ জানান, আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে সব তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। জাল টাকা তৈরির এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে। র‌্যাবের এ অভিযানকে জাল টাকা তৈরির চক্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি