1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: জাতীয় পর্যায়ের বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা - Stbanglatv.com
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: জাতীয় পর্যায়ের বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৭ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় দেশসেরা দল হিসেবে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের সদস্য ও নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে বিতার্কিকরা। জাতীয় পর্যায়ের এ অর্জনে উচ্ছ্বসিত চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাব। কৃতী বিতার্কিকদের সাফল্য উদযাপন ও উৎসাহ দিতে ক্লাবের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, হাদি ও চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের সদস্যবৃন্দ। বক্তারা জাতীয় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকদের এমন সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য তাদের উৎসাহিত করেন। তারা বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে কৃতী বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি