1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলে মাছের ঘেরের পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু - Stbanglatv.com
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

নড়াইলে মাছের ঘেরের পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View

 

মো সবুজ সরদার উপজেলা প্রতিনিধি লোহাগড়া নড়াইল

নড়াইল পৌরসভার বেনাডোপ গ্রামে মাছের ঘেরের পানিতে ডুবে সুমাইয়া খানম (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া বেনাডোপ গ্রামের রওশন মোল্যার মেয়ে এবং বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পরিবারের অজান্তে বাড়ির পাশের একটি মাছের ঘেরের কাছে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সুমাইয়া। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘেরের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি