1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুন্দরগঞ্জ উপজেলা এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি - Stbanglatv.com
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুন্দরগঞ্জ উপজেলা এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

 

গাইবান্ধা প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহ-সাংগঠনিক সম্পাদক মো. কাওসার মিয়াকে দলের সকল দায়িত্ব ও পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

 

শুক্রবার (২৮ আগস্ট) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটির অস্থায়ী জেলা কার্যালয়, থানা পাড়া, গাইবান্ধা থেকে এ সংক্রান্ত একটি বার্তা দেওয়া হয়।

বার্তায় বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার বিষয়ে স্পষ্ট প্রমাণের ভিত্তিতে মো. কাওসার মিয়াকে সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদকসহ দলের সকল দায়িত্ব ও পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়, দলের গঠনতন্ত্র ও নীতিমালার আলোকে নেওয়া এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মো. কাওসার মিয়ার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কোনো সাংগঠনিক বা দলীয় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা থাকবে না।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটির পক্ষে বার্তাটি প্রেরণ করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দপ্তর) রাশেদুল ইসলাম জুয়েল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি