1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডিসেম্বর ঘিরে নতুন কৌশলে আ.লীগ, নাশকতার আশঙ্কায় সতর্ক গোয়েন্দারা - Stbanglatv.com
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

ডিসেম্বর ঘিরে নতুন কৌশলে আ.লীগ, নাশকতার আশঙ্কায় সতর্ক গোয়েন্দারা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

 

নিজস্ব প্রতিবেদক

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ডিসেম্বরকে সামনে রেখে নতুন কৌশলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। দলটির নেতাকর্মীদের সংঘবদ্ধ করা, পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং ঝটিকা মিছিলের মাধ্যমে মাঠপর্যায়ে সক্রিয় থাকার চেষ্টা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, আধুনিক প্রযুক্তি ও এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে দেশ-বিদেশে অবস্থানরত নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন মাঠপর্যায়ের কর্মীরা। সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ডিসেম্বরের মধ্যে রাজনৈতিকভাবে ফিরে আসার আলোচনা মূলত নেতাকর্মীদের মনোবল ধরে রাখা ও সংগঠনের অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশল হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি