1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক - Stbanglatv.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে বন্যায় পানিবন্দি মানুষের মাঝে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মুসা জঙ্গী। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে পানিবন্দি মানুষের হাতে শুকনো খাবার, চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তুলে দেন। এ সময় জেলা প্রশাসক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি সম্প্রতি পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। একই সঙ্গে পানিতে ডুবে মৃত্যুবরণ করা এক শিশুর পরিবারের প্রতিও সমবেদনা জানান জেলা প্রশাসক।

নিখোঁজ ব্যক্তির পরিবার ও শিশুটির পরিবারের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ত্রাণ বিতরণকালে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইয়ুথ সদস্যরা ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন। বন্যার্তদের পাশে সরকারি সহায়তা অব্যাহত থাকবে এবং দুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি