1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক রমন্ত্রণালয়ের উদ্যোগে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম (চাইনিজ রফিক) এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু বকরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্ম নিয়ে আলোচনা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত আজও নতুন প্রজন্মকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগায়। বক্তারা আরও বলেন, নজরুলের সৃষ্টিকর্মের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মধ্যে নজরুলের কবিতা, গান, সাহিত্য ও মানবতাবাদী দর্শনের চর্চা বাড়াতে নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রয়োজন রয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, বুধবার থেকে প্রতিযোগিতার মূল কার্যক্রম শুরু হবে। মাসব্যাপী এ আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা, গানসহ নানা সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজকদের মতে, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি, সৃজনশীল প্রতিভার বিকাশ এবং সাংস্কৃতিক চর্চাকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে এ আয়োজন চাঁপাইনবাবগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে। এর আগে চলতি বছরের ৯ জুন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানেও বক্তারা নজরুলের সাম্য, মানবতা ও বিদ্রোহের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

‘নজরুল বর্ষ’-এর এ আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে নজরুলচর্চা আরও বিস্তৃত হবে এবং শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের মধ্যে জাতীয় কবির সাহিত্য, সংগীত ও মানবতাবাদী দর্শনের প্রতি আগ্রহ বাড়বে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংস্কৃতিপ্রেমীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি