
মোঃ মেহেদী হাসান বিশ্বাস। পাংশা,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে গাঁজাসহ ৩ জনকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ শনিবার ২৯/০৮/২০২৬ দুপুর ১২:০ টা থেকে ১৪:০০ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে অদ্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী জনাব মোঃ আরিফুল হক এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যবৃন্দ রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ৩ জনের দেহ তল্লাশি করে গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন মোঃ রিয়াজ সর্দার (২৬),পিতা: আব্দুল মালেক সর্দার, সাং: সজ্জনকান্দা, থানা: রাজবাড়ী সদর।
খালেদ হাসান (৫০), পিতা: মৃত আব্দুল হাই খান, সাং: আটাশ কলোনী, থানা: রাজবাড়ী সদর। মোঃ সেলিম শেখ (৫০), পিতা: মৃত আজিমুদ্দিন শেখ, সাং: দয়ালনগর, থানা: রাজবাড়ী সদর।
পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেক আসামীকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এবং ১নং ও ৩নং আসামীকে নগদ ১০০ টাকা করে মোট ২০০ টাকা এবং ২নং আসামীকে নগদ ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
জেলা প্রশাসন জানায়, মাদকমুক্ত রাজবাড়ী গড়তে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply