
বিশেষ প্রতিনিধি: মোঃ জহির খান
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের চট্টগ্রাম সফর ও ফটিকছড়িতে আগমন উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে ফটিকছড়িতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
রোববার (৯ আগস্ট) প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফটিকছড়িতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য জনাব নুরুল আমিন এবং মিরসরাইয়ের আগামী মেয়র হিসেবে আলোচিত জননেতা জনাব দিদারুল আলম মিয়াজি।
এ সময় তারা প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ফটিকছড়ির বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা যায়।
নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সফল ও সুশৃঙ্খল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণ এবং শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ফটিকছড়িতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ও প্রস্তুতিতে রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
Leave a Reply