আবিদুর রহমান বাবুল,স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি, জিআর ও সিআর পরোয়ানাভুক্ত এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্তসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) চন্দনাইশ থানার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে ১৯ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিয়মিত মামলার দুই আসামি তামিম হাসান খান ওরফে জিসান (২৩) এবং মফিজুল আলম মিন্টু (৩৯)-কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত আরমান, সিআর পরোয়ানাভুক্ত মো. নেজাম উদ্দিন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত মো. মাসুম (৪০)-কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চুরি, বিস্ফোরক দ্রব্য, দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ যৌতুক নিরোধ আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও সাজা রয়েছে। অভিযানে মোট চারটি জিআর পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে বলেও জানায় পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.