1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মধুপুরে গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার - Stbanglatv.com
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

মধুপুরে গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

 

লিয়াকত হোসেন জনী  ‎মধুপুর (টাঙ্গাইল):

‎মধুপুরে আঞ্চলিক মহাসড়কের পাশের গাছ থেকে রতন সিং (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।

 

রবিবার ৬ সেপ্টেম্বর রাতে উপজেলার জলছত্র বাজার এলাকায় মধুপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

‎নিহত রতন সিং উপজেলার পৌর এলাকার আঙ্গিনাপাড়ার মৃত জগদীশ চন্দ্র সিংহের ছেলে।

 

‎স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে জলছত্র বাজার এলাকায় মধুপুর-ময়মনসিংহ সড়কের পূর্ব পাশে সজনে গাছের সঙ্গে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পথচারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

‎খবর পেয়ে অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্য ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মধুপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি