লিয়াকত হোসেন জনী মধুপুর (টাঙ্গাইল):
মধুপুরে আঞ্চলিক মহাসড়কের পাশের গাছ থেকে রতন সিং (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।
রবিবার ৬ সেপ্টেম্বর রাতে উপজেলার জলছত্র বাজার এলাকায় মধুপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রতন সিং উপজেলার পৌর এলাকার আঙ্গিনাপাড়ার মৃত জগদীশ চন্দ্র সিংহের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে জলছত্র বাজার এলাকায় মধুপুর-ময়মনসিংহ সড়কের পূর্ব পাশে সজনে গাছের সঙ্গে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পথচারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্য ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মধুপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.