1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সহকারী অধ্যাপক হাকিকুল ইসলামের বিদায় সংবর্ধনা - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সহকারী অধ্যাপক হাকিকুল ইসলামের বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ-এর সহকারী অধ্যাপক মোঃ হাকিকুল ইসলাম সরকারি চাকরির নিয়ম অনুযায়ী অবসরে যাওয়ায় তাকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা প্রদান করেছে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টা ৩০ মিনিটে কলেজের শিক্ষক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলম, স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হাসান ডনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সহকারী অধ্যাপক মোঃ হাকিকুল ইসলাম দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছেন। শিক্ষক হিসেবে তিনি যেমন শিক্ষার্থীদের কাছে প্রিয় ছিলেন, তেমনি সহকর্মীদের কাছেও ছিলেন একজন সহযোগিতা পরায়ণ ও মানবিক মানুষ। বক্তারা আরও বলেন, “আমাদের মাঝে আজ এক মিশ্র অনুভূতির সৃষ্টি হয়েছে। একদিকে আমরা আনন্দিত যে, আমাদের কলেজের অত্যন্ত সুপরিচিত ও সবার প্রিয় মুখ সহকারী অধ্যাপক মোঃ হাকিকুল ইসলাম স্যার তাঁর দীর্ঘ ও সফল কর্মজীবন শেষ করে অবসরে যাচ্ছেন। অন্যদিকে তাঁর অনুপস্থিতি কলেজ ক্যাম্পাসে গভীর শূন্যতার সৃষ্টি করবে। শিক্ষক মিলনায়তন, শ্রেণিকক্ষ ও ক্যাম্পাসজুড়ে আমরা তাঁর চিরচেনা উপস্থিতি অনুভব করবো।” শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ হাকিকুল ইসলাম কলেজ পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি