
আবিদুর রহমান বাবুল স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে রফিকুল আলম লিটন নামে জিআর পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে চন্দনাইশ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে ১৪ নভেম্বর রাত ১০টা থেকে ১৫ নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চন্দনাইশ থানার জিআর-৯/২৬ নম্বর মামলার পরোয়ানাভুক্ত আসামি রফিকুল আলম লিটনকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দোহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাছনদন্ডী গ্রামের মোশারফ আলীর ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে পেনাল কোডের ১৪১/৩২৩/৩২৪/৩০৭/৫০৬(২)/৩৪ ধারায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র: চন্দনাইশ থানা পুলিশ।
© All rights reserved © 2026
Leave a Reply