1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযান ৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযান ৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৩৬৪ বোতল ভারতীয় মদ, গবাদিপশু, কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৭২ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ১০ হাজার ১৩০ টাকা।
২৮ নভেম্বর কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে ভারতীয় মদ, গবাদিপশু, কসমেটিকসসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়।
সীমান্ত অপরাধ দমন ও মাদক পাচার রোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে চোরাচালানের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি