1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১১০ Time View

মোঃ আসিফুজ্জামান আসিফ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরাম।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সোহেল রানা এবং জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের আহ্বায়ক মাফরুহী সাত্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং ফাঁসির দাবি জানান সরকারের কাছে।

সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ফোরামের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি