
মোঃ মেহেদী হাসান বিশ্বাস। পাংশা, রাজবাড়ী প্রতিনিধিঃ
নিষসিদ্ধ গঠন আওয়ামী লীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজবাড়ীর কালুখালীতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী-২ আসনের আয়োজনে উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, যারা আমাদের ভোট দিয়েছেন, আমরা তাদের সরকার; যারা ভোট দেননি, আমরা তাদেরও সরকার।
গোপালগঞ্জে যে তাণ্ডব চালানো হয়েছে, সরকার চাইলে পাঁচ মিনিটের মধ্যেই পরিস্থিতি ভিন্নভাবে শান্ত করতে পারত। কিন্তু নেতাকর্মী হত্যাকাণ্ডের পরও প্রধানমন্ত্রী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন, যাতে সাধারণ মানুষের জানমালের কোনো ক্ষতি না হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করব। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেব না। কেউ অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য কিংবা অপতৎপরতা চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থেকে তা প্রতিহত করব।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সব ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করেন। ভবিষ্যতেও এ সম্প্রীতি বজায় রাখতে আমরা ঐক্যবদ্ধ থাকব। যারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান, তাদের সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”
তিনি আরো বলেন, ”আগামী ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মহাসমাবেশের মধ্য দিয়ে বিজয়ের মাসের উৎসব পালন করা হবে। আমরাও জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে মাঠে থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব।
কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সব ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করা হবে।
© All rights reserved © 2026
Leave a Reply