1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গায় বিএনপি'র কর্মীসভা জনসমুদ্রে পরিণত।।   বিএনপির চেয়ারম্যান প্রার্থী  সাইদুর রহমানের নাম ঘোষণা।। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ গেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি।।    - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত।।   বিএনপির চেয়ারম্যান প্রার্থী  সাইদুর রহমানের নাম ঘোষণা।। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ গেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি।।   

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

মোঃহামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

​কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাই ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভা যেন  জন সমুদ্রে পরিণত হয়।  এ সময়  সর্বসম্মতিক্রমে ৪ বারের নির্বাচিত  ইউপি চেয়ারম্যান আলহাজ্ব  সাইদুর রহমানকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

​শুক্রবার (২৭ নভেম্বর) রাতে কুড়িগ্রাম সদরের  মধ্যকুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে  সভায় স্থানীয় নেতাকর্মী সহ কয়েক হাজার কর্মী সমর্থক  উপস্থিত ছিলেন।

​মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, তৃণমূল পর্যায় থেকেই দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। জনগণের আস্থা ও সমর্থন আদায়ে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার পাশাপাশি প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

​প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়েছে। ভোগডাঙ্গা ইউনিয়নে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কোনো ধরনের বিভেদ না রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব এবং যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান খলিল।

​এ ছাড়া আরও বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান ও বিএনপির  ঘোষিত প্রার্থী আলহাজ্ব  সাইদুর রহমান, যুবদল নেতা মোর্শেদ হোসেন লিটু ও আব্দুর রহিম রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে  আলহাজ্ব  সাইদুর রহমানের নাম ঘোষণা করা হয় এবং আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি