1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিক্ষকের কখনো বিদায় হয় না, বেঁচে থাকেন শিক্ষার্থীদের হৃদয়ে- ডাঃ জিয়া  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শিক্ষকের কখনো বিদায় হয় না, বেঁচে থাকেন শিক্ষার্থীদের হৃদয়ে- ডাঃ জিয়া 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

খুব অল্প সময়ের ছোট্ট একটি নোটিশে আজকের উপস্থিতিই প্রমাণ করে—একজন শিক্ষকের কখনো বিদায় হয় না। শিক্ষক তাঁর শিক্ষার্থীদের হৃদয়ে, স্মৃতিতে ও ভালোবাসায় চিরকাল বেঁচে থাকেন। 

চন্ডিপুর আলহাজ্ব তহুরুন্নেছা (এটিএন) বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অবসর জনিত কারণে মো. গোলাম মোস্তফা কামালের বিদায় অনুষ্ঠানে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী।

তিনি আরও বলেন, একজন শিক্ষক যতদিন বেঁচে থাকেন, ততদিন সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যান। শিক্ষক শুধু শিক্ষার্থীদের পাঠদান করেন না, বরং আলোকিত মানুষ গড়ে তোলার মাধ্যমে একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ বিনির্মাণে অবদান রাখেন। তাই শিক্ষকদের অবদান কখনো ভুলে যাওয়ার নয়। তাঁদের আমরা আজীবন শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে যাব।

গতকাল শনিবার সকাল ১০ টার দিকে প্রতিষ্ঠানটির মাঠে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. আবদুর রাজ্জাক রাজা।

বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান, উপজেলা স্কাউটস সম্পাদক এম মাহফুজার রহমান লেলিন, চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মেহেদী মোস্তফা মাসুম, অবসরে যাওয়া শিক্ষক মো. গোলাম মোস্তফা কামাল, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শ্যামল চন্দ্র বর্মন, মাওলানা মো. সাজ্জাদুর রহমান, নিতাই চন্দ্র বর্মন, শিক্ষার্থী মোছাঃ জাকিয়াতুন্নাহার রিতা ও শ্রীতমা সাহা কুমকুমসহ আরও অনেকে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি