1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুড়িগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, মুল অভিযুক্ত স্বামী গ্রেপ্তার - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

কুড়িগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, মুল অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১০৮ Time View

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবিতে নাসরিন জাহান নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি স্বামী মো. আলমগীর হোসেনকে (২৬) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রংপুর এসআরবি-১৩।

এর আগে শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার নতুন বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবির রংপুর ও জামালপুর ক্যাম্পের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার আলমগীর উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামানির চর এলাকার মৃত নালু মিয়ার ছেলে। তিনি নিহত নাসরিন জাহানের স্বামী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তিন বছর আগে পারিবারিকভাবে নাসরিনের সঙ্গে আলমগীরের বিয়ে হয়। বিয়ের পর থেকে আলমগীরের পরিবার যৌতুক হিসেবে ৭০ হাজার টাকা দাবি করে আসছিল। এর মধ্যে নাসরিনের বাবা নুর ইসলাম ২৫ হাজার টাকা দিলেও বাকি ৪৫ হাজার টাকার জন্য তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, গত ২৮ অক্টোবর যৌতুকের বাকি টাকা কবে দেওয়া হবে, তা জানতে বাবাকে ফোন করেন নাসরিন। তখন তাঁর বাবা ধান কেটে টাকা দেওয়ার কথা জানান। পরদিন ২৯ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে নুর ইসলাম মেয়ের মৃত্যুর খবর পান। পরে পরিবারের সদস্যরা আলমগীরের বাড়িতে গিয়ে নাসরিনের শরীর, পিঠ, গলা ও হাতে আঘাতের চিহ্ন দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ওই দিনই নাসরিনের বাবা নুর ইসলাম বাদী হয়ে উলিপুর থানায় হত্যা মামলা করেন। মামলার নম্বর ৩১।

এসআরবি জানায়, মামলা হওয়ার পর থেকে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১ নভেম্বর এ মামলার আরেক আসামি মো. দুলালকে গ্রেপ্তার করেছিল এসআরবি-১৩।

রংপুর এসআরবি -১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান,  গ্রেপ্তার আলমগীরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামীদেরও আটকের চেষ্টা চলছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি