1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে প্রাপ্তবয়স্করাও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি - Stbanglatv.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে প্রাপ্তবয়স্করাও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩৩ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। শিশুদের পাশাপাশি এবার প্রাপ্তবয়স্করাও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, যা নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৪ জন। আর গত ১ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন মোট ৭৩৫ জন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান জানান, “উদ্বেগজনক বিষয় হলো—এখন প্রাপ্তবয়স্করাও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। বর্তমানে ভর্তি রোগীদের প্রায় ৮ শতাংশ প্রাপ্তবয়স্ক, যা আগে তেমন দেখা যায়নি।”

তিনি আরও জানান, হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যে ৫২ শতাংশের বয়স ৯ মাসের নিচে। ফলে তারা এখনও জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় আসেনি, যা তাদের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, জেলার সব উপজেলা থেকেই রোগী আসছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত রোগী আসছেন চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা থেকে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধি, টিকাদান কর্মসূচি জোরদার করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি। পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি