1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বরিশালে আয়রন ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি, অনিয়মের অভিযোগে তোলপাড় - Stbanglatv.com
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

বরিশালে আয়রন ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি, অনিয়মের অভিযোগে তোলপাড়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪৩ Time View

 

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি আয়রন ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নির্মাণকাজে নির্ধারিত রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে এবং নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রত্নপুর ইউনিয়নের দুশমী-করিমবাজার খালের ওপর প্রায় ৪৫ ফুট দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণ করা হয়। যদিও প্রকৃত পরিকল্পনা অনুযায়ী ব্রিজটির দৈর্ঘ্য হওয়ার কথা ছিল ৫৫ ফুট।

এছাড়া অভিযোগে বলা হয়—

৫ ইঞ্চির পরিবর্তে মাত্র সাড়ে ৩ ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে

নির্ধারিত দূরত্ব বজায় না রেখে রড বসানো হয়েছে

রডের ঘাটতি পূরণে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে

কাজ শেষ করতে স্থানীয়দের কাছ থেকে সিমেন্ট সংগ্রহ করা হয়েছে

ভুক্তভোগীদের দাবি, সরকারি বরাদ্দ থাকার পরও সুবিধাভোগীদের কাছ থেকে অতিরিক্ত প্রায় ৮৫ হাজার টাকা আদায় করা হয়েছে।

তবে অভিযুক্ত ইউপি সদস্য সোহেল মোল্লা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ব্রিজের মূল কাঠামোতে নয়, বাইরে সামান্য কাজে বাঁশ ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জানান, এলজিইডিকে না জানিয়ে ঢালাই দেওয়া নিয়মবহির্ভূত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

স্থানীয়দের দাবি:

দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি এবং টেকসইভাবে ব্রিজটি পুনর্নির্মাণ করা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি