1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬: বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর পাশে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস - Stbanglatv.com
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬: বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর পাশে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২ Time View

 

মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি

শিশুশ্রম নয়, শিশুর ভবিষ্যৎ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিল্টন মহুরি, বান্দরবান ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার,

GRAUS-এর প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা,সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া বান্দরবানের ৮ শিক্ষার্থীর শিক্ষার দায়িত্ব গ্রহণ করেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। একই সঙ্গে তাদের শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করার পর যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

 

জেলা প্রশাসক বলেন, কোনো মেধাবী শিক্ষার্থী যেন দারিদ্র্য বা অন্য কোনো কারণে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করছে। ঝরে পড়া শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং তাদের শিক্ষা কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

 

এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় গ্রাউস (GRAUS)-এর পক্ষ থেকে ৮ শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

জেলা প্রশাসক শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় ও ভবিষ্যৎ উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের নিয়মিত তদারকি ও ফলোআপ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,গ্রাউস(GRAUS), সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি