1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ যুবক আটক - Stbanglatv.com
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রেলবাগান হাড্ডিপট্টি এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মো. ইমন (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ইমন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার রেলবাগান হাড্ডিপট্টি এলাকার মো. ফিরিংয়ের ছেলে। তার স্থায়ী ঠিকানা সদর উপজেলার আলীনগর এলাকায়।

অভিযানকালে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ ঘটনায় পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে আটক যুবকের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি