1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাক নিয়ে জন্ম নেওয়া রাফিজার অপারেশন জরুরি, সহায়তার আকুতি দরিদ্র পরিবারের।  - Stbanglatv.com
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

নাক নিয়ে জন্ম নেওয়া রাফিজার অপারেশন জরুরি, সহায়তার আকুতি দরিদ্র পরিবারের। 

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৪ Time View

 

মোহাম্মদ করিম লামা – আলীকদম প্রতিনিধি 

 

জন্মের পর থেকেই অস্বাভাবিক শারীরিক গঠন নিয়ে জীবনযাপন করিতেছে এক বছর বয়সী শিশু রাফিজা সুলতানা। বান্দরবানের লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লাইনঝিরিস্থ রোয়াজারঝিরি পাড়ার বাসিন্দা আব্দুর রহিমের কন্যা রাফিজা জন্মগ্রহণের সময় দুটি নাক নিয়ে পৃথিবীতে আসে।

জন্মের পর হইতেই শিশুটিকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাইতেছে পরিবারটি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রাফিজার নাকের প্রয়োজনীয় অস্ত্রোপচার করানো জরুরি। কিন্তু হতদরিদ্র পরিবারের পক্ষে ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা সম্ভব হইতেছে না।

শিশুটির স্বাভাবিক জীবন ফিরাইয়া দিতে দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন বলিয়া পরিবারের পক্ষ হইতে জানানো হইয়াছে। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়াছে। ফলে অসহায় পরিবারটি এখন সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতার প্রত্যাশায় প্রহর গুনিতেছে।

রাফিজার বাবা আব্দুর রহিম বলেন, মেয়ের চিকিৎসার জন্য তাঁহারা সর্বাত্মক চেষ্টা করিতেছেন। কিন্তু সীমিত আয়ের কারণে অপারেশনের ব্যয় বহন করা তাঁদের পক্ষে সম্ভব নহে। তাই সমাজের সামর্থ্যবান মানুষদের প্রতি তিনি তাঁর শিশুকন্যার চিকিৎসায় সহযোগিতার জন্য আকুল আবেদন জানাইয়াছেন।

মানবিক এই পরিস্থিতিতে লামার বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক সংগঠন, প্রবাসী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হইয়াছে। আপনাদের সামান্য সহযোগিতাই হয়তো শিশু রাফিজার চিকিৎসার পথ সুগম করিতে পারে এবং তাহার মুখে ফিরাইয়া দিতে পারে স্বাভাবিক জীবনের হাসি।

সহযোগিতা পাঠানোর বিকাশ নম্বর:

০১৫৭৭৩৩০৪৫৩

আসুন, মানবিকতার হাত বাড়াইয়া দিই, একটি শিশুর সুস্থ ও স্বাভাবিক জীবনের

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি