
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষকতা পেশায় থেকে কোনো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ভবিষ্যতে কোনো শিক্ষক নির্বাচনে প্রার্থী হতে চাইলে আগে শিক্ষকতার চাকরি থেকে পদত্যাগ করতে হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষকরা যাতে চাকরিতে বহাল থেকে নির্বাচনে অংশ নিতে না পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়নের সুপারিশ করা হবে। তাঁর মতে, শিক্ষকতা একটি দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ পেশা। তাই শিক্ষকদের মূল দায়িত্ব শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় নিবেদিত থাকা।
তিনি আরও বলেন, চলমান পাবলিক পরীক্ষাগুলো সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে। দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ডিজিটাল পর্যবেক্ষণ চালু রয়েছে। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতনতার ফলে পরীক্ষার পরিবেশ আগের তুলনায় আরও শৃঙ্খলাপূর্ণ হয়েছে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় চলমান পরীক্ষাগুলো নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
© All rights reserved © 2023
Leave a Reply