1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঢাকায় ভয়ংকর সিরিয়াল রেপিস্ট রাব্বি গ্রেপ্তার: ২ মাসে ১৩ নারীকে ফাঁদে ফেলে ধর্ষণ - Stbanglatv.com
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

ঢাকায় ভয়ংকর সিরিয়াল রেপিস্ট রাব্বি গ্রেপ্তার: ২ মাসে ১৩ নারীকে ফাঁদে ফেলে ধর্ষণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪১ Time View

 

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মিরপুর ও যাত্রাবাড়ী এলাকায় অভিনব কৌশলে নারীদের ফাঁদে ফেলে ধর্ষণ ও ব্ল্যাকমেইল করার অভিযোগে রাব্বি নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী এক সংবাদ সম্মেলনে জানান, অভিযুক্ত রাব্বি গত দুই মাসে অন্তত ১৩ জন নারীকে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে।

পুলিশ জানায়, রাব্বি প্রথমে অনলাইনে নারীদের সঙ্গে পরিচয় গড়ে তুলে তাদের বিশ্বাস অর্জন করত। এরপর ‘বয়ফ্রেন্ডের পাঠানো উপহার’ দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট স্থানে ডেকে আনত। ভিকটিমরা সেখানে পৌঁছালে অসুস্থতার অজুহাত দেখিয়ে নিজেই অন্য পরিচয়ে হাজির হয়ে তাদের যাত্রাবাড়ীর দনিয়া এলাকার ভাড়া বাসায় নিয়ে যেত।

সেখানে নিয়ে জোরপূর্বক ধর্ষণের পর তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট দখলে নিত। সেই অ্যাকাউন্ট ব্যবহার করে আবার নতুন ভিকটিম টার্গেট করত সে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ এক ভিকটিমের জিডির ভিত্তিতে তদন্ত শুরু হয়। এখন পর্যন্ত ১০ জন ভিকটিম শনাক্ত হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক মামলা ও জিডি রয়েছে।

পুলিশ জানিয়েছে, রাব্বির সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, সামাজিক সম্মানের ভয়ে যারা এখনও অভিযোগ করেননি, তাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি