1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬ শুভ উদ্বোধন  - Stbanglatv.com
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬ শুভ উদ্বোধন 

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৯ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার-প্রসার এবং বাজারজাতকরণে সহায়তা প্রদানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬। বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। মেলার শুভ উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাজিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, রাজশাহী বিসিক আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমানসহ অন্যান্যরা। বক্তারা বলেন, বিসিক উদ্যোক্তা মেলা স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এর মাধ্যমে উদ্যোক্তারা তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে তুলে ধরার সুযোগ পান, যা তাদের ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় বিভিন্ন স্টলে মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী পাওয়া যাচ্ছে। এছাড়াও শিশু ও শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে বিভিন্ন বিনোদনমূলক রাইডের ব্যবস্থা। মেলা প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যায় আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেবে। আয়োজকরা জানান, আগামী ১০ দিনব্যাপী এই মেলা চলবে এবং এতে জেলার বিভিন্ন উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। মেলায় দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি