1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা  - Stbanglatv.com
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৬ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা ও আপ্যায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রঙিন পোশাক, বৈশাখী সাজসজ্জা ও নানা ফেস্টুনে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে। শোভাযাত্রা শেষে সমিতি প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল ওদুদ। এসময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট মুহাম্মদ ইসাহাক, অ্যাডভোকেট মাহমুদুল হাসান কনক, অ্যাডভোকেট মো. একরামুল হক পিন্টু, অ্যাডভোকেট ড. মো. তসিকুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও অ্যাডভোকেট মো. মিলন আলীসহ অন্যান্য আইনজীবীবৃন্দ। আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে সভাপতি অ্যাডভোকেট আবদুল ওদুদ বাংলা নববর্ষের ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালির অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে বাঙালির সংস্কৃতি পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে অংশ গ্রহণকারীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়, যা পুরো আয়োজনকে আরও আনন্দঘন করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি