1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে এলজিইডি’র উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা - Stbanglatv.com
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে এলজিইডি’র উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও আপ্যায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় এলজিইডি জেলা কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা রঙিন পোশাক, ফেস্টুন ও বৈশাখী সাজে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ শাহিনুজ্জামান, সহকারী প্রকৌশলী মোঃ শাওন ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইমতিয়াজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। প্রধান বক্তা হিসেবে বক্তব্যে দেন, মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, বাংলা নববর্ষের ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালির অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরেন। তিনি আরোও বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে বাঙালির সংস্কৃতি পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি