1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কাজের মান নিয়ে অভিযোগ, প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া ঠিকাদারের - Stbanglatv.com
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

কাজের মান নিয়ে অভিযোগ, প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া ঠিকাদারের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০৫ Time View

অনলাইন ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে বিরোধের জেরে এক উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর এলাকায় উন্নয়নমূলক কাজ পরিদর্শনের সময় প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে ঠিকাদার লোকমান হোসেনের তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ঠিকাদার একটি বাঁশ নিয়ে ওই কর্মকর্তাকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া দেন। প্রাণভয়ে দৌড়ে কোনোভাবে রক্ষা পান প্রকৌশলী।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র সমালোচনার ঝড় ওঠে। স্থানীয়রা একে নজিরবিহীন ও নিন্দনীয় ঘটনা বলে মন্তব্য করেছেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের কাজ ও অনিয়মের অভিযোগ আগেও ছিল, যার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি