1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  - Stbanglatv.com
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

তাড়াইলে বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪১ Time View

 

 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের তাড়াইলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

নববর্ষের ঐকতানে গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

 

বুধবার (৮ এপ্রিল) দুপুরে তাড়াইল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার ।

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতিশ দাস রায়, তাড়াইল থানা নবাগত অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সারোয়ার আলম, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক সামীর হোসেন সাকি সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।

 

এছাড়াও সভায় বিভিন্ন উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ গন উপস্থিত ছিলেন।

 

সভায় আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলার আয়োজন।

 

সভায় নববর্ষ উদযাপনকে আনন্দমুখর ও শৃঙ্খলাপূর্ণ করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি