
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে তিনটি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত এবং পর্নোগ্রাফি ও সাইবার সুরক্ষা আইনের মামলার পলাতক আসামি মো. শিমুল হোসেনকে ঢাকার খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১ জুলাই) সকাল ৭টার দিকে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. শিমুল হোসেন (পিতা: মো. সাজিমুল হোসেন) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আজাইপুর মাঝপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, শিমুল হোসেনের বিরুদ্ধে তিনটি প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া পর্নোগ্রাফি মামলা নং-০১/৩০৪, তারিখ ১ জুলাই ২০২৬-এর আসামি তিনি। মামলাটি সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৯(২)/২৫(২) ধারা, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২), ৮(৩), ৮(৪), ৮(৫)(ক) ও ৭ ধারা এবং পেনাল কোড, ১৮৬০-এর ৪১৯ ও ৫০০ ধারায় দায়ের করা হয়েছে। সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply