1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বরিশালে কচুরিপানার নিচে সাড়ে ৩ ঘণ্টা লুকিয়েও রক্ষা পেলেন না চুরির অভিযোগে যুবক - Stbanglatv.com
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন

বরিশালে কচুরিপানার নিচে সাড়ে ৩ ঘণ্টা লুকিয়েও রক্ষা পেলেন না চুরির অভিযোগে যুবক

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১২ Time View

 

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামে দোকানে চুরির অভিযোগে গ্রামবাসীর ধাওয়ার মুখে একটি খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে আত্মগোপন করেছিলেন এক যুবক। প্রায় সাড়ে তিন ঘণ্টা পানির মধ্যে লুকিয়ে থাকলেও শেষ পর্যন্ত স্থানীয়দের হাতে ধরা পড়েন তিনি।

বুধবার (১ জুলাই) ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় আটক হওয়া যুবকের নাম সুজন হাওলাদার (৩২)। তিনি পার্শ্ববর্তী হাপানিয়া গ্রামের বাসিন্দা এবং জলিল হাওলাদারের ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে পূর্ব শরিফাবাদ গ্রামের ইউনুস হাওলাদারের দোকানের টিন কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করেন সুজন। এ সময় শব্দ শুনে আশপাশের লোকজন জড়ো হলে তিনি পালিয়ে পাশের একটি খালে ঝাঁপ দেন। এরপর কচুরিপানার আড়ালে দীর্ঘ সময় লুকিয়ে থাকার চেষ্টা করেন।

ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয়রা তাকে খুঁজে বের করেন। দীর্ঘ সময় পানিতে থাকায় তিনি অসুস্থ হয়ে পড়লে মানবিক কারণে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং পরিবারের জিম্মায় দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, সুজন সুস্থ হওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি