
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২২৮, সুনামগঞ্জ-৫, (ছাতক-দোয়ারাবাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার বেলা ২টার পর মিজানুর রহমান চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা’র কার্যালয় থেকে ওই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
মনোনয়নপত্র সংগ্রহে মিজানুর রহমান চৌধুরীর পক্ষে প্রস্তাবকারী হিসেবে ছিলেন বসন্তপুর গ্রামের বাসিন্দা মো.আলতাব হোসেন। এ সময় ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, সিংচাপইড় ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামের বাসিন্দা সৈয়দ মনসুর আহমদ ও দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া গ্রামের আলী আমজদ উপস্থিত ছিলেন। ##
© All rights reserved © 2026
Leave a Reply