1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালীগঞ্জে জনতার দল মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

কালীগঞ্জে জনতার দল মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ Time View

 

মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা সংবাদদাতাঃ

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে জনতার দল মনোনীত প্রার্থী জনতার দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজম খানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর-৫ আসনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মো. কামরুল ইসলাম এর কার্যালয় থেকে জনতার দল মনোনীত প্রার্থী জনতার দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজম খানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জনতার দল কালীগঞ্জ উপজলো সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান, সহ-সভাপতি মনিহাজ আবেদীন বিশাল, মো. শরীফ হোসেন, সদস্য সোলায়মান শেখ।

এ সময় জনতার দল কালীগঞ্জ উপজলো সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান বলেন, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে জনতার দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজম খান একজন যোগ্য প্রার্থী। আজ তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গাজীপুর-৫ আসনে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি