
মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:
২৯ গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীর সাথে স্থানীয় সাংবাদিকবন্ধুদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর ) সন্ধায় সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের অফিসে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জামায়াত মনোনীত এমপি প্রার্থী তাঁর রাজনৈতিক ভাবনা, উন্নয়ন পরিকল্পনা ও আগামী দিনের লক্ষ্য তুলে ধরেন।
তিনি বলেন, সুন্দরগঞ্জের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখাই তাঁর মূল অঙ্গীকার। পাশাপাশি তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে প্রার্থী তাৎক্ষণিকভাবে সেগুলোর উত্তর দেন এবং গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।
সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলামের সঞ্চালনায় – প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু।
আরও উপস্থিত ছিলেন- সুন্দরগঞ্জ উপজেলা সম্মিলিত প্রেসক্লাবের আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা প্রমূখ।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2026
Leave a Reply