
মোহাম্মদ রাসেল:(ইটনা) কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গৌরব, আত্মত্যাগ ও উৎসবের আবহে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৫।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসের শুরুতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।
উপজেলা স্বাধীনতা স্মারক ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করা হয়।
ইটনা মিমি স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এছাড়া উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, কুরআন খতম, বিজয় র্যালি, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
বিজয় দিবসের নানা আয়োজন উপজেলাবাসীর মাঝে এনে দেয় উৎসবমুখর প্রাণের ছোঁয়া।
© All rights reserved © 2026
Leave a Reply