
মোঃ আতাউর রহমান,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
আজ শনিবার, ২২ নভেম্বর ২০২৫। দিনাজপুরের খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নে ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার নির্বাচনী প্রচারণা, উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি।
দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে পুরো ইউনিয়নে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন পাড়া-মহল্লায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের খোঁজখবর নেন আখতারুজ্জামান মিয়া।
উঠান বৈঠকে তিনি বলেন,জনগণের অধিকার,গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমি আবারও আপনাদের পাশে থাকতে চাই। অতীতে যেমন উন্নয়ন করেছি সামনেও সেই ধারা বজায় রাখবো।
গণসংযোগ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে পুনরায় বিজয়ী করার আহ্বান জানান।
শনিবার সকাল ১১ টায় গোয়ালডিহি ইউনিয়নের বিভিন্ন পাড়ায় পাড়া প্রচারণা শুরু করেন আখতারুজ্জামান মিয়া।
তার সঙ্গে ছাফর সঙ্গী হিসেবে ছিলেন,চিরিরবন্দর উপজেলা যুবদলের,সিনিয়র যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম (মমিন) এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি,সহ গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোসলেম উদ্দিন সরকার, দিনাজপুর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক, রবিউল আলম তুহি, গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক,সাখাওয়াত হোসেন লিটন,এবং উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে নেতাকর্মীরা ধানের শীষের প্রচার সামগ্রী, লিফলেট ও ব্যানার হাতে নিয়ে ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে সমর্থন চান।
গোয়ালডিহি ইউনিয়নে নারী ও প্রবীণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য
গোটা দিনজুড়ে প্রচারণায় নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনেকে আখতারুজ্জামান মিয়ার কাছে স্থানীয় সমস্যা যেমন রাস্তা সংস্কার, বয়স্ক ভাতা, তালিকা, বিদ্যালয়ের উন্নয়ন,ইত্যাদি নিয়ে কথা বলেন।
এ সময় আখতারুজ্জামান মিয়া। উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন
অবহেলিত এলাকাগুলোতে রাস্তা, ব্রিজ, সহ অন্যান্য কাজ গুলো করার আশ্বাস দেন,
জনগণ যদি আবারও আমাকে সুযোগ দেয়, আমি উন্নয়নকে আরও গতিশীল করবো,
মানুষ পরিবর্তন চায়, মানুষের প্রত্যাশা আখতারুজ্জামান মিয়াকে ঘিরে।
দিনশেষে সাড়া পেয়ে আশাবাদী প্রার্থী
দিনব্যাপী প্রচারণা শেষে আখতারুজ্জামান মিয়া
St Banjla Tv, কে বলেন
গোয়ালডিহির মানুষ আমাকে যে ভালোবাসা ও আশীর্বাদ দিয়েছেন, তা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। ইনশাআল্লাহ, জনগণ ধানের শীষে ভোট দিয়ে ন্যায়, অধিকার ও উন্নয়নের পক্ষে রায় দেবেন।
© All rights reserved © 2026
Leave a Reply