1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
এটাই আমার জীবনের শেষ নির্বাচন; ফজলুর রহমান  - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

এটাই আমার জীবনের শেষ নির্বাচন; ফজলুর রহমান 

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

 

মোহাম্মদ রাসেল :(ইটনা) কিশোরগঞ্জ প্রতিনিধি

 

কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান।

 

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) রায়টুটি ইউনিয়নে বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

 

এটাই আমার জীবনের শেষ নির্বাচন । ত্রিশ বছর আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরেছি।ভাটি এলাকার প্রতিটি চাঁন কপালি ঢেউ আমি চিনি, ভাটি এলাকার প্রত্যেকটা গ্রামের মায়ের কান্না আমি জানি,ভাটি এলাকার শিশুর কান্না আমি শুনি, ভাটি এলাকার গরীব মানুষের পটের ভাত, পড়নের কাপড় খবর আমি জানি।সব কিছু থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য একটা ভোট কি শেষ জীবনে আপনারা আমাকে দিবেন না, মানুষকে বলবেন না।

 

কর্মী সভায় উপস্থিত ছিলেন, রায়টুটী ইউনিয়ন বিএনপির সভাপতি এলিম হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট উম্মে কুলসুম রেখা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপি’র সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি