1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিমলা হাজংয়ের পাশে দাঁড়ালেন ব্যারিস্টার কায়সার কামাল শুরু হলো নতুন ঘর নির্মাণ - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বিমলা হাজংয়ের পাশে দাঁড়ালেন ব্যারিস্টার কায়সার কামাল শুরু হলো নতুন ঘর নির্মাণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৯৯ Time View

 

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের উত্তর লেংগুড়া গ্রামের ৭৭ বছর বয়সী বিমলা হাজং—স্বামী বহু আগেই মারা গেছেন, সন্তানও নেই। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ, ঝোপসদৃশ ঘরে কষ্টে দিন কাটাচ্ছিলেন তিনি। চলাফেরার শক্তি না থাকায় হামাগুড়ি দিয়ে চলতেই বাধ্য ছিলেন এই অসহায় বৃদ্ধা।

 

তার মানবেতর জীবনের করুণ চিত্রটি স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের। এরপরই তিনি ব্যক্তিগত উদ্যোগে বিমলা হাজংয়ের জন্য নতুন ঘর নির্মাণের দায়িত্ব নেন।

 

রবিবার (১৬ নভেম্বর) সকালে লেংগুড়া হাজং সম্প্রদায় এবং ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে নতুন ঘর নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় হাজং সম্প্রদায় ব্যারিস্টার কায়সার কামালের মঙ্গল কামনায় স্থানীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করে।

 

লেংগুড়া হাজং কমিটির গ্রাম সাধারণ সম্পাদক অর্জুন হাজং বলেন, “বিমলা হাজং খুবই অসহায়। সংবাদে তার কষ্টের কথা প্রকাশ হওয়ার পর কায়সার কামাল ভাই ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। তাই আমরা বিমলা দিদি ও কায়সার ভাইয়ের জন্য মন্দিরে প্রার্থনা করেছি।”

 

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “মানবতার টানে আমরা জাতি-ধর্ম নির্বিশেষে মানুষের পাশে দাঁড়াতে চাই। সমাজের অসহায়দের জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি